ভালুকায় চোরাই অটোরিকশা সহ ৩ জন গ্রেপ্তার
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৯:৩৩ এএম
ভালুকায় পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা
ময়মসিংহের ভালুকায় পুলিশের অভিযানে
৪টি চোরাই অটোরিকশা উদ্ধার সহ ৩ জনকে গ্রেপ্তার করছে ভালুকা থানা পুলিশ। সোমবার দিবাগত
রাত পৌনে ৪টার দিকে জেলার পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা থেকে
তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায়
অটোরিকশা চুরির ঘটনায় জড়িত আসামীদের ও তাদের অবস্থান সনাক্ত করে গতকাল সোমবার দিবাগত
রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলার পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের চাঁনপুর বাজার
এলাকার নজরুল ইসলামের গ্যারেজ হতে আবু তাহের (৩০), সোহেল (৩২), মো. নজরুল ইসলাম (৫৫)
সহ ৩ জনকে গ্রেপ্তার সহ চোরাইকৃত ৪টি অটোরিকশা উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত)
জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে উপজেলার জামিরদিয়া থেকে একজন অটোরিকশা চোরকে গ্রেপ্তার
করি। তার জবানবন্দির ভিত্তিতে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার সহ
৪টি অটোরিকশা উদ্ধার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

