Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

Icon

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:০০ এএম

ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় মো. মোজাম্মেল (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে ইউপি সদস্যকে পুলিশের হাতে ধরিয়ে দেয় গ্রামবাসী। মো. মোজাম্মেল সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়াডের সদস্য।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সদর থানার ওসি মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানিয়রা জানান, বিধবা এক নারীর সঙ্গে মোজাম্মেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রলোভনে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে ইউপি সদস্য। বিষয়টি গ্রামবাসীর কাছে ছড়িয়ে যায়। গতকাল রাতে ওই নারীর ঘরে মোজাম্মেলের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে জরুরি সেবা ৯৯৯ ফোন করে গ্রামবাসী। পরে থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো করা হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন