Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে সাবেক নারী ভাইস চেয়ারম্যান আটক

Icon

গোপালগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ এএম

গোপালগঞ্জে সাবেক নারী ভাইস চেয়ারম্যান আটক

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী রানী সরকারকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার উপজেলার তারাশী গ্রাম থেকে তাকে আটক করে। 

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিকেলে ৯৯৯ ফোন করেন লক্ষ্মীরানী। তারাশী এলাকার কিছু মানুষ তাদের আটকে রেখে মারধর করছে পুলিশের কাছে এমন অভিযোগ করেন তিনি। 

সেখানে পুলিশ পৌঁছালে এলাকাবাসী অভিযোগ করেন, লক্ষ্মী রানী সরকার প্রায় দেড় মাস ধরে সেখানে একটি ভাড়া বাসায় মেয়েদের এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পরে ওই বাসা থেকে তৃষ্ণা (২৫), সুমি বেগম (২৮), মহসিন উদ্দিন খান (২০) নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন