Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

Icon

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ এএম

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তাহসিন।

এ সময় প্রতিপক্ষের লোকজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সবেদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও থানার মাইজপাড়া হাজিরপুল এলাকার মোহাম্মদ মুছার ছেলে। তিনি স্থানীয় সন্ত্রাসী বাবলা গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি সবেদ আলী বলেন, ‘তাহসিন বিকালে দোকানে চা খাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন এসে তাকে গুলি করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ ও বাবলা গ্রুপের বিরোধের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন