Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

Icon

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০১:৫০ এএম

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ছবি-সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে মাহামুদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মাহামুদ কক্সবাজার সদরের বাংলাবাজার উত্তর দিকপাড়ার দিদারুল আলমের ছেলে।

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাহমুদসহ ছয়জন সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ মাহমুদ অসুস্থ হয়ে পানিতে ডুবে যান। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন