Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

Icon

শেরপুর সংবাদদাতা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩ এএম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ছবি-সংগৃহীত

শেরপুরের নকলায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় পাঁচ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সুলতান মিয়ার মেয়ে মোছা. সুবিনা বেগম (২০)।

আহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

নকলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সঙ্গে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন গিয়ে পিকআপ ভ্যান ও সিএনজির আহত যাত্রীদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে মধ্যে একজনের মৃত্যু হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনকভাবে বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন