আহত বৃদ্ধ নুরুল আলম
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় গরু
আনতে গিয়ে বন্যহাতির আক্রমণে মো. নুরুল আলম নামের এক বৃদ্ধ আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে চিৎমরম মুসলিম পাড়া সেগুনবাগান এলাকার
কালভার্টের পাশে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ চিৎমরম মুসলিম পাড়া এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিৎমরম মুসলিম পাড়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে
জানান, ওই বৃদ্ধ চিৎমরমের সেগুনবাগান এলাকায় বন্যহাতির আক্রমনের স্বীকার হয়ে অল্পের
জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
বনবিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মো. মামুন জানান, বিষয়টি জানার
পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। তবে এলাকার মানুষদের প্রতি বন্যহাতিকে আক্রমন না করতে
অনুরোধ জানিয়েছি।

