Logo
Logo
×

বিনোদন

সিনেমার পোস্টার অঙ্কনশিল্পী শোয়েব মারা গেছেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৯:০৫ এএম

 সিনেমার পোস্টার অঙ্কনশিল্পী শোয়েব মারা গেছেন

অঙ্কন শিল্পী মোহাম্মদ শোয়েব

দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের আগে একটা সময় ছিল যখন সিনেমার পোস্টার আঁকা হতো হাতে রং-তুলির মাধ্যমে। আর সেই সিনেমার পোস্টার আঁকার জন্য বিখ্যাত ছিলেন মোহাম্মদ শোয়েব। 

আলোচিত এই চিত্রশিল্পী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৭ মার্চ) ৬৯ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

চিত্র শিল্পী মোহাম্মদ শোয়েবের মৃত্যুর তথ্য গণমাধ্যমকে জানিয়ে অভিনেতা লিটু আনাম বলেন, ছবি আঁকতে আঁকতেই হঠাৎ অচেতন হয়ে যান শোয়েব ভাই। তারপর জরুরিভিত্তিতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিত্রশিল্পী মোহাম্মদ শোয়েবের জন্ম ১৯৫৫ সালে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে বসবাস করতেন।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন