Logo
Logo
×

বিনোদন

ঢাকায় আসছেন সংগীতশিল্পী আতিফ আসলাম

Icon

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০২:০৬ এএম

ঢাকায় আসছেন সংগীতশিল্পী আতিফ আসলাম

ছবি-সংগৃহীত

বাংলাদেশের দর্শক মাতাতে তৃতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এ গায়ক নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই ঢাকায় কনসার্টে মাতাবেন তিনি। 

ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন আতিফ। যেখানে তার ছবি, মিউজিকের সঙ্গে লেখা ছিল- ‘বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।’

যদিও সেই পোস্টে বিস্তারিত কোনো তথ্য জানাননি এই তারকা। কবে বাংলাদেশে আসছেন, কী প্রোগ্রামে আসছেন সেসবও পরিষ্কার করেননি, তবে আতিফের পোস্টের পর থেকেই এটা নিশ্চিত, খুব শিগগিরই বাংলাদেশে পা রাখছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী।

পাকিস্তানে জন্ম হলেও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দুনিয়াজুড়ে যার রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন