Logo
Logo
×

বিনোদন

মাধবীলতা’য় জোভান-পায়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০২:২১ এএম

মাধবীলতা’য় জোভান-পায়েল

ছবি-সংগৃহীত

মনের মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য এক ব্যতিক্রমী ঘটনা দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মাধবীলতা’য়। আর এর প্রধান দুই প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

প্রবীর রায় চৌধুরী ও অনিক ইসলামের যৌথ চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন প্রবীর রায় নিজেই। 

সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, প্রেমিকা কেয়া পায়েলকে পেতে প্রেমিক জোভানের জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে। সেটি কি এবং কিভাবে জানতে হলে দেখতে হবে পুরো নাটক।

ফেসবুক চ্যাটিং করে একে অপরের প্রেমে পড়ে যান জোভান ও কেয়া পায়েল। প্রেমের গভীরতা যখন বিয়ের সিদ্ধান্তে পৌঁছায় তখন জোভান আবিষ্কার করেন পায়েলের এক নতুন জটিলতা। যেটার কথা শুনে জোভানের পরিবার বেঁকে বসে। শুরু হয় প্রেমিকাকে পাওয়ার জন্য জোভানের অন্যরকম আত্মত্যাগের প্রক্রিয়া।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘মাধবীলতা’ নাটকটি উন্মুক্ত হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন