Logo
Logo
×

বিনোদন

ঈদে তিথির ছক্কা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০২:৩২ এএম

ঈদে তিথির ছক্কা

ছবি-সংগৃহীত

ইফফাত আরা তিথি, ছোটপর্দার এক পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরে করা কাজের পরিধিই তার সুনাম এনে দিয়েছে। ঈদুল ফিতরের কাজ গুলো নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ঈদে কাজ দিয়ে ছক্কা মারতে চান তিথি। মানে আসছে ঈদে তিথি ৬টি নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন।

এই নাটকগুলোর অধিকাংশতেই তিথির সহ-শিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা যাহের আলভী। এছাড়া এখনো বেশ কিছু নাটকের শুটিং চলছে। নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী তিনি। পাশাপাশি নাটকগুলোতে থাকছে ভিন্ন চরিত্র এবং ভিন্ন গল্প। ট্রেন্ডি গল্প থেকে বের হয়ে গল্প নির্ভর কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

অভিনেত্রী ইফফাত আরা তিথি বলেন, আমি শুরু থেকেই কম কাজ করি তবে সেগুলো যেন দর্শকদের মাঝে আনন্দ দেয় সেই চিন্তা করেই করি। আমি কাজ করি দর্শকদের জন্য। দর্শক আমাকে গ্রহণ করেছে বলেই আজকে আমি নিজের একটা অবস্থান তৈরি করতে পেরেছি। আশা করি ঈদের নাটকগুলো দর্শক পছন্দ করবে।

আসছে ঈদে ইফফাত আরা তিথি অভিনীত নাটকগুলো হলো বিচার, সেলফোনে বৃষ্টি, সাধারণ পরিবহন, খাদক, গাইয়্যা, ভাবির ভাতের হোটেল উল্লেখযোগ্য।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন