Logo
Logo
×

বিনোদন

বিটিভি’র মহাপরিচালক হলেন কাজী জেসিন

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

বিটিভি’র মহাপরিচালক হলেন কাজী জেসিন

ছবি-সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

কাজী জেসিন মূলত একজন ব্রডকাস্ট জার্নালিস্ট বা সম্প্রচার সাংবাদিক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে টেলিভিশন পর্দায় সংবাদ উপস্থাপন ও সমসাময়িক বিষয়ে আলোচনার অনুষ্ঠান পরিচালনা করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

কাজী জেসিনের জন্ম বাংলাদেশের গাইবান্ধা জেলায়। তিনি যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কবি ও লেখক। বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে তার কবিতা ও লেখা প্রকাশিত হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন