Logo
Logo
×

বিনোদন

‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

Icon

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

‘টক্সিক’ ঝড়ে কাঁপছে বক্স অফিস

ছবি: সংগৃহীত

চার বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘রকিং স্টার’ যশ। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির পর তাঁর প্রথম সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে। নেতিবাচক রিভিউ সত্ত্বেও অগ্রিম বুকিং ও দর্শকদের ব্যাপক আগ্রহে সিনেমাটি শক্তিশালী ব্যবসার ইঙ্গিত দিচ্ছে।

মুক্তির প্রথম দিনেই ভারতে ১৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় ৪৯ কোটি রুপি। সব মিলিয়ে উদ্বোধনী দিনে সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছুঁতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

‘টক্সিক’-এ যশকে আবারও গ্যাংস্টার চরিত্রে দেখা গেছে। সিনেমাটিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নথারা, তারা সুতারিয়া, রুক্মিনি বসন্ত ও হুমা কুরেশি। গ্যাংস্টার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গীতু ও যশ যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন।

১৯৫০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত সিনেমাটিকে ‘বড়দের জন্য রূপকথা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে মুক্তির আগেই ট্রেলার ও টিজারে সহিংসতা এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী কিছু দৃশ্য নিয়ে সমালোচনা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে দুটি পরিবর্তনের নির্দেশনা দিয়ে ‘এ’ সার্টিফিকেট প্রদান করেছে।

কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে। একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে শেষ পর্যন্ত ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে আসে ‘টক্সিক’।

মুক্তির পর ব্যাপক নেতিবাচক রিভিউ পেলেও এখন পর্যন্ত বক্স অফিসে তার তেমন প্রভাব দেখা যাচ্ছে না। বরং যশের দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা এবং ভক্তদের উন্মাদনায় শুরুতেই শক্তিশালী ব্যবসার আভাস দিচ্ছে সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন