Logo
Logo
×

বিনোদন

সরকারি নিবন্ধিত হলো বেঙ্গল ফিল্ম সোসাইটি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

সরকারি নিবন্ধিত হলো বেঙ্গল ফিল্ম সোসাইটি

ছবি - সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার ও মানোন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বেঙ্গল ফিল্ম সোসাইটি এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নিবন্ধিত হয়েছে সংগঠনটি।

চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাৎ এর আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে বেঙ্গল ফিল্ম সোসাইটি। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন জীবন শাহাদাৎ।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে নিবন্ধনের সনদ গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জীবন শাহাদাৎ। নিবন্ধন নাম্বার এফ সি-০৭/২০২৬।

সনদ গ্রহণের পর জীবন শাহাদাৎ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলচ্চিত্র সংসদ আইন ২০১১ মেনে বাংলাদেশসহ বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা চলচ্চিত্রের প্রচার, প্রসার, বিকাশ ও মানোন্নয়নে কাজ করতে চাই। এ নিবন্ধনের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের প্রতি আমরা কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র সংগঠনগুলোকে নিবন্ধনের আওতায় আনতে উৎসাহ দেওয়া এবং নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করতে যে সহযোগিতা পেয়েছি, তার জন্য বিশেষভাবে চলচ্চিত্রের স্বার্থে কাজ করা সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই।’

বেঙ্গল ফিল্ম সোসাইটি সংশ্লিষ্টরা জানান, নিবন্ধনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের বিকাশ, নির্মাতা ও চলচ্চিত্রকর্মীদের মধ্যে সমন্বয় এবং চলচ্চিত্র সংস্কৃতির প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন