Logo
Logo
×

বিনোদন

গান গেয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা, ট্রোলারদের দিলেন পাল্টা জবাব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

গান গেয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা, ট্রোলারদের দিলেন পাল্টা জবাব

ছবি-সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও মাঝেমধ্যে আলোচনায় থাকেন তিনি। এবার খোলা মঞ্চে গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। তবে সমালোচনায় থেমে না গিয়ে ট্রোলারদেরই পাল্টা জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন ঋতুপর্ণা। সেখানে দর্শকদের অনুরোধে জনপ্রিয় গান ‘হাসলে যে মিষ্টি করে’ গেয়ে শোনান তিনি। শুধু গান নয়, গানের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে।

অনুষ্ঠানের সেই মুহূর্তের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ অভিনেত্রীর গান নিয়ে নানা ধরনের মন্তব্য ও কটাক্ষ করতে থাকেন। শুরু হয় ট্রোলিংও।

তবে এসব সমালোচনা নিয়ে চুপ থাকেননি ঋতুপর্ণা। বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রোলারদের পাল্টা জবাব দিয়েছেন তিনি।

ঋতুপর্ণা জানান, মাচা শো বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে দর্শকদের অনুরোধ অনুযায়ী অনেক সময় গান গাইতে হয়। সেখানে সবসময় নিজের পছন্দমতো গান পরিবেশনের সুযোগ থাকে না। আয়োজক কিংবা দর্শকদের অনুরোধ রাখতেই মাঝেমধ্যে গান গাইতে হয়।

ট্রোলারদের উদ্দেশে অভিনেত্রী বলেন, “যারা ট্রোল করে তারা মহাপাগল। এখন আমি তাদের পিছনে কিছু বলব? একটা পাগল কী বলেছে, ধুর!”

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ঋতুপর্ণা। বরং বিষয়টিকে হাস্যরসের সঙ্গে উড়িয়ে দিয়েছেন তিনি।

এর আগে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেও বিতর্কের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। ওই সময় তার অভিনয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত ভিডিওটি সরিয়ে নেন অভিনেত্রী।

তবে এবার সমালোচনার মুখে আগের মতো পিছু হটেননি ঋতুপর্ণা। বরং ট্রোলারদের ‘মহাপাগল’ আখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষকে খুব একটা পাত্তা দিতে রাজি নন তিনি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন