Logo
Logo
×

বিনোদন

মারা গেছেন নির্মাতা মাতিয়া বানু শুকু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

মারা গেছেন নির্মাতা মাতিয়া বানু শুকু

ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সার ও কিডনিজনিত জটিলতায় ভোগার পর বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ হয় তার জীবনের লড়াই। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু।

মাতিয়া বানু শুকু ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং বিশিষ্ট নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। 

পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজের সৃজনশীল কর্মের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছিলেন স্বতন্ত্র অবস্থান। প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনায় তার প্রতিভার স্বাক্ষর রয়েছে দেশের নাট্যাঙ্গনে। ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো প্রশংসিত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক তার উল্লেখযোগ্য কাজ। শিল্প ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং নির্মাণে নিজস্ব চিন্তাধারার কারণে তিনি সহকর্মী ও দর্শকদের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। 

মৃত্যুকালে তিনি স্বামী নুরুল আলম আতিক, দুই ছেলে শান্তি ও সাধু এবং মেয়ে অগ্নি কে রেখে গেছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন