Logo
Logo
×

বিনোদন

মুক্তির আগেই আয় ৩৯৪ কোটি রুপি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:০৭ এএম

মুক্তির আগেই আয় ৩৯৪ কোটি রুপি

ছবি-সংগৃহীত

মুক্তির অপেক্ষায় প্রভাস, দীপিকা, অমিতাভ ও কমল হাসানের ‘কল্কি ২৮৯৮’। সিনেমাটি দক্ষিণ ভারতের হলেও দীপিকা-অমিতাভের জন্য বলিউডও বাজি ধরছে সিনেমাটি নিয়ে। আর সিনেমাটি মুক্তির আগেই আয় করেছে প্রায় ৪০০ কোটি রুপি। সে হিসেবে বলাই যায় বক্স অফিসে ঝড় তুলতে পারে দক্ষিণ ভারতের সিনেমাটি।

সিনেমাটি মুক্তির আগে কত টাকা ঘরে তুলেছে, সেই অঙ্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর সেই অঙ্ক নাকি ৩৯৪ কোটি রুপি। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও এ রকম কিছু জানানো হয়নি। তবে এই সিনেমা ঘিরে উত্তেজনার পারদ যে চড়ছে তা বলাই যায়।

সিনেমাটি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য থেকে ৮০ কোটি রুপির ব্যবসা করবে মনে করা হচ্ছে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, সিনেমাটিকে লাভের মুখ দেখতে হলে বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপির বেশি ব্যবসা করতে হবে।

এই সিনেমার ডিসট্রিবিউশন যেভাবে সাজানো হচ্ছে, আর যেরকম শর্তে সিনেমা হলগুলোকে চালাতে দেওয়া হচ্ছে, তাতে দর্শকদের ভালো রিভিও পেলেএই অঙ্ক সহজেই উঠে যাবে বলে মনে করছেন ভারতের সিনেমা বাণিজ্য বিশ্লেষকেরা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন