Logo
Logo
×

বিনোদন

ভক্তদের আবদার পূরণ করছেন সাদিয়া আয়মান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ এএম

ভক্তদের আবদার পূরণ করছেন সাদিয়া আয়মান

ছবি-সংগৃহীত

সোশ্যাল মিডিয়াতে সরব উপস্থিতি তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মানের।  এই সুন্দরীর। এবার ভক্তদের আবদার মেটাতে দেখা যাচ্ছে সাদিয়াকে। একটি গেম খেলছেন তিনি। এই গেমটি হলো ‘আস্ক অর টেল’। খেলার ধরনটি সাদিয়াকে যে কোনো প্রশ্ন করা যাবে এবং তার উত্তরও দিচ্ছেন অভিনেত্রী।

এছাড়া সাদিয়ার উদ্দেশে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পূরণ করছেন। সেটি আবার ফেসবুক স্টোরিতে শেয়ারও করছেন।

সোমবার থেকে খেলাটি শুরু করেছেন সাদিয়া আয়মান। স্টোরির টাইমলাইনে একাধিক স্ক্রিনশটের দেখা মিলেছে। সেখানে সাদিয়ার উদ্দেশে এক ভক্তের বার্তায় দেখা যায়, ‘আপনার ওয়ালপেপারটি দেখান’। উত্তরে নিজের মোবাইল ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি।

এক ভক্তের আবদার, ‘আমার জন্য একটি সেলফি নিন এবং সেটি আপলোড করুন’। রীতিমতো তাই করলেন অভিনেত্রী! ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন