Logo
Logo
×

বিনোদন

বিয়েবন্ধনে কণ্ঠশিল্পী নির্ঝর

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৪ এএম

বিয়েবন্ধনে কণ্ঠশিল্পী নির্ঝর

ছবি-সংগৃহীত

ফ্রান্স প্রবাসী এই কণ্ঠশিল্পী এবার প্রবেশ করলেন নতুন জীবনে। আবদ্ধ হলেন বিয়েবন্ধনে। ১৫ নভেম্বর প্যারিসে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে বলে জানান নির্ঝর নিজেই। বর ফেনীর ছেলে জাহেদ আহমেদ মামুন। যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করে বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন। মূলত তিনি ব্যবসায়ী ও সমাজসেবক।

অন্যদিকে আজমেরী নির্ঝর গেল কয়েক বছর ধরে প্যারিসে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে ফ্রান্সের ইমিগ্রেশন বিভাগে ৪টি ভাষার ট্রান্সলেটর হিসেবে কর্মরত আছেন।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত আছেন নির্ঝর। খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুলসংগীতের তালিম নিয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ, নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কারসহ অনেক পুরস্কারই পেয়েছেন এই শিল্পী। এ পর্যন্ত তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে নির্ঝরের। এগুলো হচ্ছে ‘পোড়ামুখী’ (২০০৩), ‘সূর্যমুখী’ (২০০৫) ও ‘স্বপ্নমুখী’ (২০১২)।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন