Logo
Logo
×

বিনোদন

দুর্ঘটনায় আঘাত পেয়েছি, তবে এখন ভালো আছি: নায়ক রুবেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:১৩ এএম

দুর্ঘটনায় আঘাত পেয়েছি, তবে এখন ভালো আছি: নায়ক রুবেল

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। গত শনিবার সকালে মাদারীপুরের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এতে নায়কের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। রুবেল স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চিত্রনায়ক রুবেল বলেন, 'গত শনিবার একটা ক্লাবের উদ্বোধন করতে ফরিদপুর যাচ্ছিলাম। পথে আমার গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সেসময় আমার সঙ্গে কয়েকজন ছাত্র ছিল। গাড়ির চালক ও আমার এক ছাত্র খুব আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমি ঘাড়ে ও পায়ে আঘাত পেয়েছি। তবে এখন অনেকটা ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন