Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ছবি-সংগৃহীত

তেহরানসহ কয়েকটি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কঠোর জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। 

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে। তেহরানসহ ছয়টি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কঠোর জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। স্থানীয় সময় সকাল সোয়া ৮টা থেকে তেলআবিবসহ দেশজুড়ে সাইরেন বেজে ওঠে, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে”।

এতে বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে’।

তেলআবিবের স্থানীয় সময় সকাল সোয়া ৮টা (বাংলাদেশ সময় ১২টা ১৫ মিনিট) থেকে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। এর মাধ্যমে দেশটির জনগণকে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সম্পর্কে সতর্ক করা হয়।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের পক্ষ থেকে ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। 

একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান শক্ত প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, পাল্টা হামলাগুলো হবে ‘ক্রাশিং’ বা ‘চূর্ণবিচুর্ণকর’ এবং কঠোর। 

এরআগে, শনিবার সকাল থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হঠাৎ করে যৌথভাবে তেহরানসহ ৬ শহরে হামলা শুরু করে।  

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন