Logo
Logo
×

আন্তর্জাতিক

দুবাই বিমানবন্দর বন্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

দুবাই বিমানবন্দর বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট উত্তেজনায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএক্সবি) সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম বিমানবন্দরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

যাত্রীসাধারণকে এই মুহূর্তে বিমানবন্দরে না যেতে এবং ফ্লাইটের বিষয়ে হালনাগাদ তথ্য পেতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ আকাশপথের কেন্দ্র হিসেবে পরিচিত, যেখান থেকে বিশ্বের ৬টি মহাদেশের ২৬০টিরও বেশি গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। এছাড়াও ভৌগোলিক অবস্থানের কারণে এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ট্রানজিট হাব হিসেবে কাজ করে। প্রতিদিন এই বিমানবন্দরে গড়ে ১১০০ থেকে ১৩০০টি ফ্লাইট যাতায়াত করে। 

বিশ্লেষকদের মতে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের ফলে শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বব্যাপী ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। কারণ এখন ফ্লাইটগুলোকে বন্ধ আকাশসীমা এড়িয়ে চলতে হবে, যা ভ্রমণের সময় এবং জ্বালানি খরচ বহুগুণ বাড়িয়ে দিবে। যার ফলে ইতোমধ্যেই হাজার হাজার ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলো। 

সূত্র: সিএনএন, আলজাজিরা

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন