ছবি: সংগৃহীত
ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র এ তথ্য জানিয়েছে।
একই প্রতিবেদনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহতের দাবি করা হয়। তবে এখন পর্যন্ত ইরান দাবির পক্ষে বা বিপক্ষে কোনো বিবৃতি দেয়নি।
এদিকে জর্ডান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশ করে। সেগুলো আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।
শনিবার দুপুরে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে তা স্পষ্ট নয়। ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দাবি করেছে, ইরানই এসব হামলা করছে।

