Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

হরমুজে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল বা মাশুল আদায়ের একটি প্রস্তাব অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। মঙ্গলবার (৩১ মার্চ) গার্ডিয়ানের খবরে জানা জানায়, সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তবে জাহাজের ওপর টোলের পরিমাণ কত হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার সঙ্গে জড়িত দেশগুলোর জাহাজের জন্য এই প্রণালিটি সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

ইরানের সংসদীয় নিরাপত্তা কমিটি কর্তৃক অনুমোদিত এই প্রস্তাবটি কার্যকর করতে প্রণালি সংলগ্ন অন্য দেশগুলোর সঙ্গে চুক্তির প্রয়োজন হতে পারে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

এই পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াসহ ইরানের সঙ্গে যদি কোনো সমঝোতা না হয়, তবে মার্কিন বাহিনী ইরানের ওপর ভয়াবহ হামলা চালাবে। ট্রাম্প বলেন, ‘ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ ও খার্গ দ্বীপ ধ্বংস করে দেবে মার্কিন বাহিনী।’

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন