Logo
Logo
×

আন্তর্জাতিক

কলকাতার হোটেলে আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

কলকাতার হোটেলে আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির

ছবি-সংগৃহীত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে এ আগুন লাগে। নিহতরা সবাই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

প্রাথমিকভাবে একটি এসি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। সরু গলির কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিভিন্ন কক্ষ থেকে অচেতন অবস্থায় অতিথিদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ৯ জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি; ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই কলকাতার হোটেলে এই মর্মান্তিক ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

সূত্র : এনডিটিভি

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন