ছবি-সংগৃহীত
দিল্লির একটি আদালত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে-কে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
নির্বাচনী কারচুপির বিরুদ্ধে চলমান প্রতিবাদের অংশ হিসেবে কনট প্লেসে একটি মিছিলে যোগ দেওয়ার পরিকল্পনার সময় শুক্রবার অভিজিতকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার আদালত তাকে ৫০ হাজার টাকার বন্ড জমা দেওয়ার এবং শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ার নির্দেশ দিয়েছে।
ম্যাজিস্ট্রেটের সামনে শুনানির পরপরই অভিজিত মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন।
মুক্তির পর নিজের প্রথম প্রতিক্রিয়ায়, ‘এক্স’-এ দিপকে ২০০৪ সালের চলচ্চিত্র ‘বীর-জারা’-র একটি দৃশ্য শেয়ার করেন। ছবিতে দেখা যায়, পাকিস্তানের কারাগারে ২২ বছর কাটানোর পর মুক্তি পেয়ে শাহরুখ খানের চরিত্রটি কান্নায় ভেঙে পড়েছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, “২৪ ঘণ্টা ওয়াইফাই ও ফোন ছাড়া জেল থেকে বেরিয়ে যেমন লাগছে।”
দিপকে ছাড়াও, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভাপতি নেহা বোরাকেও শুক্রবার আটক করা হয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বোরাকে মুক্তি দেওয়া হয়।

