Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ এএম

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৫

ছবি-সংগ্রহ

চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত ও আহত হয়েছে ৪৪ জন। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তের ফলাফল উল্লেখ করে বলেন, ধারণা করা হচ্ছে, নানজিংয়ের ইউহুতাই জেলায় অবস্থিত আবাসিক ভবনটির প্রথম তলায় শুক্রবার আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে বৈদ্যুতিক বাইকগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং দুপুর ২টার দিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান গুটিয়ে নেওয়া হয়েছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন