Logo
Logo
×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বাস গভীর খাদে পড়ে নিহত ২০

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৮:৩৩ এএম

জম্মু-কাশ্মীরে বাস গভীর খাদে পড়ে নিহত ২০

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের আখনুর এলাকায় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২২ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে জম্মু জেলার আখনুরের চুঙ্গি মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, প্রায় ১০০ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি রাইসি জেলার বিখ্যাত শিব খোরি মন্দিরের দিকে যাচ্ছিল। যাত্রীদের বেশির ভাগই উত্তর প্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বাসিন্দা।

জম্মুর সরকারি কর্মকর্তারা বলেছেন, বাসটি জম্মু-পুঞ্চ মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ২২ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

রাইসি জেলার একজন কর্মকর্তা বলেছেন, বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আখনুরের মেডিকেল কর্মকর্তা মুহম্মদ সেলিম খান স্থানীয় সংবাদমাধ্যম কেএনওকে বলেছেন, ২২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৭ জন। গুরুতর আহতদের বিশেষ চিকিৎসার জন্য জম্মুর জেএমসি হাসপাতালে পাঠানো রয়েছে।

এদিকে, এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন