Logo
Logo
×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাসে আগুন, ২৫ জনের মৃত্যুর শঙ্কা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:০০ এএম

থাইল্যান্ডে বাসে আগুন, ২৫ জনের মৃত্যুর শঙ্কা

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে একটি স্কুল বাসে আগুন লেগে ২৫ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনায় কয়েকজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় আছড়ে পড়ে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন শিক্ষার্থী আর বাকি ছয়জন শিক্ষক ছিলেন।

দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জংরুংগ্র্যাংকিট জানিয়েছেন, দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সেটি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তবে ২৫ জন এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছেন তিনি।

তারা আরও জানিয়েছেন, বাসটি কমপ্রেস গ্যাসে চলছিল। যখন এটি রাস্তার বেড়ায় গিয়ে আঘাত হানে তখন এটিতে আগুন ধরে যায়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন