Logo
Logo
×

জাতীয়

১০ বিশিষ্টজন পেলেন স্বাধীনতা পুরস্কার

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০১:০৩ এএম

১০ বিশিষ্টজন পেলেন স্বাধীনতা পুরস্কার

ফাইল ছবি

জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্টজনকে এবার স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। 

শুক্রবার (১৫মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নইম মো. নজিবউদ্দিন খাঁন (খুররম) (মরণোত্তর)।

চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান ও ক্রীড়ায় ফিরোজা খাতুনকে মনোনীত করা হয়েছে। সমাজসেবা/জনসেবায় অবদানের অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়। 


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন