Logo
Logo
×

জাতীয়

কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে সচিবেরা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০১:৫৩ এএম

কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে সচিবেরা

ছবি-সংগৃহীত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২৭ মে) বেলা পৌনে ৩টার দিকে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়েছে। সভায় আরও পাঁচজন সচিব অংশ নিয়েছেন।

এ ছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের দু-তিনজন করে প্রতিনিধি সভা

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমিসচিবকে দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর সভায় যোগ দেওয়ার আগে বলেন, ‘সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব।’


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন