কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০২:৫৫ এএম
ছবি-সংগৃহীত
চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন ইপিজেডের অ্যারো ফেভারিট অফিসের আশপাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কী থেকে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতি নিয়েও কোনো তথ্য এখনও বলা সম্ভব হচ্ছে না।
বেলা ৩ টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

