Logo
Logo
×

জাতীয়

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৩

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:০৯ এএম

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৩

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মাথা ফেটে গেছে। আহতদের হাসপাতালে নিতে দেখা গেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান বলেন, এ ঘটনায় অন্তত তিনজনের মাথা ফেটে গেছে। আহতদের এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। স্কুলের থমথমে পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করেছে। তারা এখনো সেখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে তারা এ অবস্থায় আছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন