রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি : ভিপি প্রার্থী আবিদুল
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম
ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান
নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি।
এর আগে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।
তিনি বলেন, ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই সেখানে প্রবেশ করেছি।
এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

