Logo
Logo
×

জাতীয়

অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে নির্বাচনের ফল : তানভীর বারী হামিম

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে নির্বাচনের ফল : তানভীর বারী হামিম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীরাই ভোটের চিত্র বদলে দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামিম বলেন, ‘অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিই হবে গেমচেঞ্জার। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে প্রায় সাড়ে চার কোটি নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

ভোট দিতে কত সময় লেগেছে জানতে চাইলে হামিম বলেন, ‘প্রায় ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছে। কেউ আমাকে কেন্দ্র থেকে বের করে দেয়নি, তবে কিছুটা ধৈর্য ধরতে হয়েছে।’

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন