সংগৃহীত
শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই প্রকাশ হবে ফলাফল।
এদিকে, বিভিন্ন কেন্দ্রপ্রধান কাছে থেকে পাওয়া তথ্যে জানা গেছে, শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, অমর একুশে ৬২ শতাংশ, এফ আর হলে ৮৫ শতাংশ, একাত্তর ৮৫ শতাংশ, হাজী মুহাম্মদ মহসীন হল ৮৩ দশমিক ২৯ শতাংশ, রোকেয়া হল ৬৯ শতাংশ এস এম হলে ৮২ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

