Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়া হলে ২ ঘণ্টায় ভোট পড়েছে ৫০টি

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

খালেদা জিয়া হলে ২ ঘণ্টায় ভোট পড়েছে ৫০টি

ছবি-সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন চলছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেগম খালেদা জিয়া হলে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৫০টি।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আউলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়া হল কেন্দ্রে মোট ভোটার ৪০৯ জন। প্রথম দুই ঘণ্টায় ৫০টি ভোট পড়েছে। শুরুতে বিদ্যুৎ বিভ্রান্তির কারণে ভোট গ্রহণে কিছুটা সমস্যা হয়েছে। এখন সবকিছু ঠিক আছে। ভোটারের উপস্থিতি ভালো। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।

এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই অংশের পৃথক প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’, এ ছাড়া রয়েছে তিনটি স্বতন্ত্র প্যানেল।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন