Logo
Logo
×

জাতীয়

হজের ৩ প্যাকেজ ঘোষণা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

হজের ৩ প্যাকেজ ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজ ৩-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। রবিবার (২৮ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভা কক্ষে এই প্যাকেজ ঘোষণা করেন।

ধর্ম উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজের সর্বনিম্ন প্যাকেজ ৩-এর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ ২-এর মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ ১-এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

তিনি আরও জানান, প্রথম প্যাকেজ পবিত্র মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে, দ্বিতীয় প্যাকেজ মসজিদুল হারামের ১ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে এবং তৃতীয় প্যাকেজ আজিজিয়া এলাকার মধ্যে।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে, সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। গত ২৭ জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর।

হজযাত্রী ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন