নীল রঙের দুটি ড্রামের একটিতে চাল, আরেকটিতে খণ্ডিত লাশ
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে হাইকোর্ট এলাকায় একটি ড্রাম থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে ফেলে রাখা একটি নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত হয়নি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ঈদগাহ মাঠের পাশে দুটি ড্রাম পড়ে ছিল। একটিতে ছিল লাশ, অন্যটিতে চাল।
আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

