Logo
Logo
×

জাতীয়

আঙুলের ছাপে মিলল পরিচয়

Icon

ঢামেক সংবাদদাতা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

আঙুলের ছাপে মিলল পরিচয়

ছবি: সংগৃহীত

হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে ২৬ টুকরো মানবদেহের পরিচয় মিলেছে। আঙুলের ছাপের মাধ্যমে খণ্ড–বিখণ্ড লাশের পরিচয় শনাক্ত করা হয়।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লাশ উদ্ধারের ঘণ্টাদুয়েক পর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য জানান।

পুলিশ বলছে, মৃত ব্যক্তির নাম আশরাফুল হক (৪২)।  তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।

বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমে বলেন, ‘আঙ্গুলের ছাপের মাধ্যমে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।’

খালিদ মনসুর আরও বলেন, ‘সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রঙের দুটি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়।  পরে ড্রাম খুলে খন্ডিত মানুষের মরদেহ পাওয়া যায়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।  দুটি ড্রামের একটিতে চাল ছিল।

‘অন্যটিতে হাত–পা–মাথাসহ ২৬ টুকরা মরদেহ কালো পলিথিনে মোড়ানো ছিল। মৃত ব্যক্তির গলা থেকে পা পর্যন্ত সবকিছুই খণ্ডিত, মুখে ছিল দাড়ি।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাই কোর্টের কাছে ঈদগাঁহ মাঠ পানির পাম্পের পাশে প্রধান সড়কে ড্রাম থেকে খণ্ডিত মানবদেহ উদ্ধার করা হয়।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন