Logo
Logo
×

জাতীয়

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, চাইলে দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, চাইলে দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। আমার জানামতে, তিনি (তারেক রহমান) এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে পাস ইস্যু করা হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের কাছে বাংলাদেশী পাসপোর্ট আছে কিনা এমন প্রশ্ন করলে এ বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমাদের সব রকম প্রস্তুতি আছে। চিকিৎসকরা বললে তখন নিয়ে যাওয়া হবে। ওনার (খালেদা জিয়া) পরিবার, দল ও চিকিৎসকরা নিশ্চিত করলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন