ছবি-সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুরে বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় টিনের ঘরে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

