Logo
Logo
×

জাতীয়

সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ভাষণ প্রদান করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে এ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুদিন আগে এ ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি ভাষণের দিনক্ষণ জানাননি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন