Logo
Logo
×

জাতীয়

ভূমিধস জয় পেল বিএনপি, কোন আসনে কে জয়ী

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

ভূমিধস জয় পেল বিএনপি, কোন আসনে কে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবকটি আসনের বেসরকারি ফলাফল সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাথমিক ফল অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে বিএনপি ও তাদের সমর্থিত জোটের প্রার্থীরা ২১৩টি আসনে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত জোট পেয়েছে মোট ৭৭টি আসন। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি, এনসিপি ৬টি এবং খেলাফত মজলিস ৩টি আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৮টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

২৯৯ আসনে বিজয়ী যারা-

পঞ্চগড়-১ বিএনপির নওশাদ জমির, পঞ্চগড়-২ বিএনপির ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-১ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ বিএনপির ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ বিএনপির জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর-১ বিএনপির মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ বিএনপির সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ বিএনপি আক্তারুজ্জামান চৌধুরী, দিনাজপুর-৫ বিএনপির বিদ্রোহী এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর-৬ বিএনপির ডা. এ জেড এম জাহিদ হোসেন, নীলফামারী-১ জামায়াতের মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ জামায়াতের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ জামায়াতের ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-৪ জামায়াতের হাফেজ আব্দুল মুন্তাকিম, লালমনিরহাট-১ বিএনপির হাসান রাজিব, লালমনিরহাট-২ বিএনপির রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-৩ বিএনপির আসাদুল হাবিব দুলু, রংপুর-১ জামায়াতের রায়হান সিরাজী, রংপুর-২ জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ জামায়াতের মাহাবুবুর রহমান বেলাল, রংপুর-৪ এনসিপির আখতার হোসেন, রংপুর-৫ জামায়াতের গোলাম রব্বানী, রংপুর-৬ জামায়াতের নুরুল আমিন, কুড়িগ্রাম-১ জামায়াতের আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ এনসিপির আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ জামায়াতের মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ জামায়াতের মোস্তাফিজুর রহমান মোস্তাক, গাইবান্ধা-১ জামায়াতের খন্দকার মাজেদুর রহমান, গাইবান্ধা-২ জামায়াতের আব্দুল করিম, গাইবান্ধা-৩ জামায়াতের মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ বিএনপির মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা-৫ জামায়াতের ওয়ারেছ আলী, জয়পুরহাট-১ জামায়াতের ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট-২ বিএনপির আব্দুল বারী, বগুড়া-১ বিএনপির কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ বিএনপির মীর শাহে আলম, বগুড়া-৩ বিএনপির আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ বিএনপির মোশারফ হোসেন, বগুড়া-৫ বিএনপির জিএম সিরাজ, বগুড়া-৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-৭ বিএনপির মোর্শেদ মিলটন, চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ জামায়াতের ড. মু. মিজানুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-৩ জামায়াতের নূরুল ইসলাম বুলবুল, নওগাঁ-১ বিএনপির মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ জামায়াতের মো. এনামুল হক, নওগাঁ-৩ বিএনপির মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ বিএনপির ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ বিএনপির জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম, রাজশাহী-১ জামায়াতের মুজিবুর রহমান, রাজশাহী-২ বিএনপির মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ বিএনপির শফিকুল হক মিলন, রাজশাহী-৪ জামায়াতের ডা. আব্দুল বারী সরদার

রাজশাহী-৫ বিএনপির নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী-৬ বিএনপির আবু সাঈদ চাঁদ, নাটোর-১ বিএনপির ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ বিএনপির এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ বিএনপির আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ বিএনপির আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ বিএনপির সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ বিএনপির ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ বিএনপির এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ বিএনপির আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ বিএনপির এম এ মুহিত, পাবনা-১ জামায়াতের নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ বিএনপির একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ জামায়াতের আলী আছগার, পাবনা-৪ জামায়াতের আবু তালেব মন্ডল

পাবনা-৫ বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেহেরপুর-১ জামায়াতের তাজউদ্দিন খান, মেহেরপুর-২ জামায়াতের নাজমুল হুদা, কুষ্টিয়া-১ বিএনপির রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ জামায়াতের আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ জামায়াতের মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ জামায়াতের মো. আফজাল হোসেন, চুয়াডাঙ্গা-১ জামায়াতের মাসুদ পারভেজ

চুয়াডাঙ্গা-২ জামায়াতের রুহুল আমিন, ঝিনাইদহ-১ বিএনপির মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ জামায়াতের আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ জামায়াতের মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ জামায়াতের আবু তালিব, যশোর-১ জামায়াতের মুহাম্মদ আজীজুর রহমান, যশোর-২ জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৩ বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ জামায়াতের গোলাম রছুল, যশোর-৫ জামায়াতের গাজী এনামুল, যশোর-৬ জামায়াতের মুক্তার আলী, মাগুরা-১ বিএনপির মনোয়ার হোসেন খান, মাগুরা-২ বিএনপির নিতাই রায় চৌধুরী, নড়াইল-১ বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ জামায়াতের আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-১ জামায়াতের মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ জামায়াতের শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৩ বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ জামায়াতের মো. আব্দুল আলীম

খুলনা-১ বিএনপির আমীর এজাজ খান, খুলনা-২ জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ বিএনপির রকিবুল ইসলাম, খুলনা-৪ বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা-৫ বিএনপির মোহাম্মদ আলী আসগার লবি, খুলনা-৬ জামায়াতের আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-১ জামায়াতের মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক

সাতক্ষীরা-৩ জামায়াতের হাফেজ মুহাঃ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ জামায়াতের জি এম নজরুল ইসলাম, বরগুনা-১ ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান অলিউল্লাহ, বরগুনা-২ বিএনপির নূরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর,

পটুয়াখালী-৪ বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ভোলা-১ বিএনপির আন্দা‌লিভ রহমান পার্থ, ভোলা-২ বিএনপির হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ বিএনপির মেজর (অব.) হাফিজ, ভোলা-৪ বিএনপির নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ বিএনপির জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ বিএনপি জয়নুল আবেদীন, বরিশাল-৪ বিএনপির রাজিব আহসান, বরিশাল-৫ বিএনপির মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ বিএনপির আবুল হোসেন, ঝালকাঠি-১ বিএনপির মো. রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি -২ বিএনপির ইলেন ভুট্টো, পিরোজপুর-১ জামায়াতের মাসুদ সাঈদী, পিরোজপুর-২ জামায়াতের শামীম সাঈদী, পিরোজপুর-৩ বিএনপির মো. রুহুল আমিন দুলাল, টাঙ্গাইল-১ বিএনপির ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-২ বিএনপির আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ বিএনপির বিদ্রোহী মো. লুৎফর রহমান খান আজাদ

টাঙ্গাইল-৪ বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৫ বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন, টাঙ্গাইল-৬ বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল, টাঙ্গাইল-৭ বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৮ বিএনপির আহমেদ আযম খান, জামালপুর-১ বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৫ বিএনপির ওয়ারেছ আলী মামুন, শেরপুর-১ জামায়াতের হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ বিএনপির ফাহিম চৌধুরী, শেরপুর-৩ স্থগিত, ময়মনসিংহ-১ বিএনপি বিদ্রোহী সালমান ওমর, ময়মনসিংহ-২ খেলাফত মজলিসের মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৩ বিএনপির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ময়মনসিংহ-৪ বিএনপির আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ বিএনপির জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ জামায়াতের কামরুল হাসান মিলন, ময়মনসিংহ-৭ বিএনপির ডা, মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ বিএনপির লুৎফুল্লা হেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ বিএনপির ইয়াসির খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১০ বিএনপির আকতারুল আলম বাচ্চু, ময়মনসিংহ-১১ বিএনপির ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, নেত্রকোনা-১ বিএনপির কায়সার কামাল, নেত্রকোনা-২ বিএনপির ডা. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ বিএনপির রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ বিএনপির লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫ জামায়াতের মাসুম মোস্তফা, কিশোরগঞ্জ-১ বিএনপির মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ বিএনপির জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ বিএনপির ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ বিএনপির শরীফুল আলম, মানিকগঞ্জ-১ বিএনপির এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ বিএনপির মঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ-৩ বিএনপির আফরোজা খানম, মুন্সীগঞ্জ-১ বিএনপির মো. আব্দুল্লাহ্, মুন্সীগঞ্জ-২ বিএনপির আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ বিএনপির মো. কামরুজ্জামান, ঢাকা-১ বিএনপির খোন্দকার আবু আশফাক, ঢাকা-২ বিএনপির আমানউল্লাহ আমান, ঢাকা-৩ বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ বিএনপির ইশরাক হোসেন, ঢাকা-৭ জামায়াত মো. এনায়াত উল্লা, ঢাকা-৮ বিএনপির মির্জা আব্বাস, ঢাকা-৯ বিএনপির হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ বিএনপির শেখ রবিউল আলম, ঢাকা-১১ এনসিপির নাহিদ ইসলাম, ঢাকা-১২ জামায়াতের সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৩ বিএনপির ববি হাজ্জাজ, ঢাকা-১৪ জামায়াতের আহমদ বিন কাশেম আরমান, ঢাকা-১৫ জামায়াতের আমির শফিকুর রহমান, ঢাকা-১৬ জামায়াতের কর্নেল আব্দুল বাতেন, ঢাকা-১৭ বিএনপির তারেক রহমান, ঢাকা-১৮ বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা-১৯ বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-২০ বিএনপির মো. তমিজ উদ্দিন, গাজীপুর-১ বিএনপির মজিবুর রহমান, গাজীপুর-২ বিএনপির এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ বিএনপির এস এম রফিকুল ইসলাম, গাজীপুর-৪ জামায়াতের সালাহউদ্দিন আইউবী, গাজীপুর-৫ বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, নরসিংদী-১ বিএনপির খায়রুল কবির খোকন, নরসিংদী-২ বিএনপির আবদুল মঈন খান, নরসিংদী-৩ নরসিংদী-৩ বিএনপির মনজুর এলাহী, নরসিংদী-৪ বিএনপির সরদার মো. সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫ বিএনপির আশরাফ উদ্দীন বকুল, নারায়ণগঞ্জ-১ বিএনপির মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-২ বিএনপির নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ বিএনপির আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ এনসিপির আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ বিএনপির আবুল কালাম, রাজবাড়ী–১ বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী–২ বিএনপির মো. হারুন-অর-রশিদ, ফরিদপুর-১ জামায়াতের ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ বিএনপির শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ বিএনপির শহিদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ বিএনপির সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ বিএনপির কে এম বাবর, গোপালগঞ্জ-৩ বিএনপির এস এম জিলানী, মাদারীপুর-১ বাংলাদেশ খেলাফত মজলিসের সাঈদ উদ্দিন আহমাদ হাঞ্জালা, মাদারীপুর-২ বিএনপির জাহান্দার জাহান, মাদারীপুর-৩ বিএনপির আনিসুর রহমান তালুকদার, শরীয়তপুর-১ বিএনপির সাঈদ আহমেদ, শরীয়তপুর-২ বিএনপির সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-৩ বিএনপির মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সুনামগঞ্জ-১ বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ বিএনপির মো. নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ বিএনপির কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ বিএনপির নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ বিএনপির কলিম উদ্দিন মিলন, সিলেট-১ বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ বিএনপির তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ বিএনপির এম এ মালিক, সিলেট-৪ বিএনপির আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান, সিলেট-৬ বিএনপির এমরান আহমদ চৌধুরী, মৌলবীবাজার-১ বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলবীবাজার-২ বিএনপির শওকতুল ইসলাম শকু, মৌলবীবাজার-৩ বিএনপির এম. নাসের রহমান, মৌলবীবাজার-৪ বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-১ বিএনপির ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ বিএনপির ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ বিএনপির জি কে গউছ, হবিগঞ্জ-৪ বিএনপির এসএম ফয়সল, ব্রাহ্মণবাড়িয়া-১ বিএনপির এম.এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ স্বতন্ত্র রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া-৩ বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ বিএনপির মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ বিএনপির এম.এ. মান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ বিএনপি জোটের জোনায়েদ সাকি, কুমিল্লা-১ বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ বিএনপির মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৩ বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ এনসিপির হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ বিএনপির মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ বিএনপির মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ স্বতন্ত্র আতিকুল আলম শাওন, কুমিল্লা-৮ বিএনপির প্রার্থী জাকারিয়া, কুমিল্লা-৯ বিএনপির মো. আবুল কালাম, কুমিল্লা-১০ বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-১১ জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, চাঁদপুর-১ বিএনপির এহসানুল হক মিলন, চাঁদপুর-২ বিএনপির ড. মো. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ স্বতন্ত্র এম এ হান্নান, চাঁদপুর-৫ বিএনপির মমিনুল হক, ফেনী-১ বিএনপির মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ বিএনপির জয়নাল আবদিন, ফেনী-৩ বিএনপির আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-১ বিএনপির মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ বিএনপির জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ বিএনপির বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ বিএনপির মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ বিএনপির মো. ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ এনসিপির হান্নান মাসুদ, লক্ষীপুর-১ বিএনপির শাহাদাত হোসেন সেলিম, লক্ষীপুর-২ বিএনপির আবুল খায়ের ভুঁইয়া, লক্ষীপুর-৩ বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষীপুর-৪ বিএনপির আশরাফ উদ্দিন, চট্টগ্রাম-১ বিএনপির নুরুল আমিন, চট্টগ্রাম-২ বিএনপির সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ বিএনপির মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ বিএনপির আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ বিএনপির হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ বিএনপির এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ বিএনপির আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ বিএনপির সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ বিএনপির এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ বিএনপির সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৪ বিএনপির জসীম উদ্দীন আহমেদ, চট্টগ্রাম-১৫ জামায়াতের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম, কক্সবাজার-১ বিএনপির সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-২ বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ বিএনপির লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ বিএনপির শাহজাহান চৌধুরী, বান্দরবান- বিএনপির সাচিংপ্রু জেরি, খাগড়াছড়ি- বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁঞা, রাঙামাটি- বিএনপির দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে উৎসবমুখর পরিবেশে সহিংসতামুক্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনের দিন সংঘাত সংঘর্ষের জেরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দীর্ঘ দেড় যুগ পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্ভয়ে ভোটকেন্দ্রে যান ভোটাররা। নির্বাচন ঘিরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লক্ষাধিক সদস্য মোতায়েন ছিল। ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন