Logo
Logo
×

জাতীয়

ঈদের দিন কালবৈশাখীর পূর্বাভাস

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পিএম

ঈদের দিন কালবৈশাখীর পূর্বাভাস

প্রতীকী ছবি

বাংলাদেশের ওপর দিয়ে ঈদুল ফিতরের দিন শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করবে বলে ধারণা আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টায় আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান ।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপরে দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।’

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন