Logo
Logo
×

জাতীয়

বাড়ির দরজা খুলে প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

বাড়ির দরজা খুলে প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

সংগৃহীত ছবি

অন্য দিনের মতোই সপ্তাহের প্রথম কার্যদিবসেও বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আজ রবিবার (৮ মার্চ) তার একটি মন্তব্যে নিয়মিত দৃশ্যপটের ব্যতিক্রম ঘটলো। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই যখন লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারও বুঝতে বাকি রইল না যে, তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন। 

প্রধানমন্ত্রী যখন এ কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ের উদ্দেশ্যে গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে এ কথা বলেন। 

তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবশে করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন