Logo
Logo
×

জাতীয়

স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃচ্ছসাধন করতে এবার দেশব্যাপী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়—সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন—সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সবারই আমরা সহযোগিতা কামনা করেছি।

মন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে, অত্যন্ত বেদনার সঙ্গে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে—আমরা নিরাপত্তার সব বিষয়াদি দেখাশোনা করব।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল করা হবে। ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন