Logo
Logo
×

জাতীয়

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেদিনই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৮দিন সিসিইউতে থাকার পর শুক্রবার ভোরে কেবিনে নেওয়া হয়েছে।

চিকিৎসকের পরামর্শে তিনি সবার সঙ্গে একটু একটু কথা বলতে পারছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তিনি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন