Logo
Logo
×

জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী

Icon

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

বর্তমানে সৈয়দপুর ক্যান্টনমেন্টের সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এস এম বাহাউদ্দিন জাকারিয়া ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার।

আব্দুল গফুর সরকার বলেন, দুই দিনের সফরে লালমনিরহাট যাওয়ার জন্য আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে এসে সৈয়দপুর বিমানবন্দরে নামেন আসাদুল হাবিব দুলু। এরপর রেস্টরুমে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাঁকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বেলা ৩টা ৫ মিনিটে মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বেসরকারি এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের রেস্টরুমে বসে সৈয়দপুর ও লালমনিরহাটের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার জানান, খবর পেয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সকাল সাড়ে ১০টার ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে এসে অসুস্থ মন্ত্রীকে দেখতে যান। তিনি মন্ত্রী দুলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।



প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন