Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের ৫ কোটি ডলার ক্রয়

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের ৫ কোটি ডলার ক্রয়

ফাইল ছবি

 বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ৫ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ অর্থ কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

-বাসস

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন